বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

শেখ হাসিনার বিচার চান, ’৭১-এর বিচার চান না কেন: জামায়াতের উদ্দেশে হারুনুর রশীদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামায়াতের উদ্দেশে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, ‘‍এখন আপনারা শেখ হাসিনার বিচার চান, কিন্তু আপনারা ’৭১ সালে এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছেন, মা-বোনদের পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে এসেছেন। তার বিচার চান না কেন ভাইয়েরা আমার। ন্যায়বিচার তো সবার জন্যই হতে হবে, নাকি? শেখ হাসিনার জন্যও হতে হবে। আমার জন্যও হতে হবে, আপনার জন্যও হতে হবে। এই শাসনব্যবস্থাটা আমরা চাই।’

চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট সেন্টু চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার (৮ই নভেম্বর) সন্ধ্যায় বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ এ কথা বলেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য।

সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী হারুনুর রশীদ বলেন, শেখ হাসিনা ১৫ বছর যেমন এ দেশের মানুষকে গুম করেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এদেশের মানুষকে যেমন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, সেই ফল এখন তার দল ভোগ করছে।

ভোট দিয়ে জান্নাতে যাওয়ার জামায়াত নেতাদের প্রচারণা ইসলামসম্মত নয় বলে মন্তব্য করেন হারুনুর রশীদ। তিনি বলেন, ‘আপনারা নিজেদের দাবি করেন আপনারা ইসলামি দল। আপনার ইসলামিক বক্তা, যারা ওয়াজ মাহফিল কইরা বেড়াচ্ছেন, আপনাদের সতর্ক হতে হবে। আপনাদের যারা জামায়াতে ইসলামীর নেতা, তাদের বক্তব্য আরেকটু দায়িত্বশীল হতে হবে। আওয়ামী লীগের সময় তাফসির মাহফিলগুলো বন্ধ ছিল। ৫ই আগস্টের পর তাফসির মাহফিলগুলোকে এখন জামায়াতে ইসলামের মৌলভিরা রাজনৈতিক মঞ্চে বানিয়ে ফেলেছেন। এটাতে ইসলামের ক্ষতি হচ্ছে।’

জে.এস/

হারুনুর রশীদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250