বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

২ দিনের কর্মসূচি দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (২১শে জানুয়ারি) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামী ২৬শে জানুয়ারি (শুক্রবার) সারাদেশের জেলা সদর এবং পরদিন ২৭শে জানুয়ারি (শনিবার) সব মহানগরে দলটি এ কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের মুখে এক, অন্তরে অন্যকিছু। এখনও প্রতিদিন বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিদেশিদের অভিনন্দনের নামে সরকার অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, গত ৭ই জানুয়ারির ভোট শুধু দেশের জনগণ নয়, সকল গণতান্ত্রিক বিশ্বেও প্রত্যাখ্যাত হয়েছে।

ওআ/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250