রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী *** বিশ্ববাসীর মনোযোগ ফিলিস্তিন থেকে সরে গেছে কেন *** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত *** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

মিয়ানমারে ভূমিকম্পে আহতদের মধ্যে ৪৫৭ জনকে চিকিৎসা দিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৩ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পে আহত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫৭ জনকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ থেকে যাওয়া বিশেষ সহায়তাকারী দল। এ চিকিৎসার অংশ হিসেবে ১৫টি জটিল অস্ত্রোপচারও করা হয়েছে।

রোববার (৬ই এপ্রিল) গণমাধ্যমে পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের চিকিৎসা সহায়তা দল রোববার নেপিডো শহরের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি টাউনশিপ হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেয়। এ তিন হাসপাতালে এদিনে মোট ৫০ জন রোগীকে চিকিৎসা সহায়তা এবং তিনটি জটিল অস্ত্রোপচার করা হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বাধীন উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম আজ সোমবারও (৭ই এপ্রিল) চলমান থাকবে।

এর আগে গত শনিবার মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশের উদ্ধারকারী দলকে ধসে পড়া মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে উদ্ধার অভিযান পরিচালনার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উদ্ধারকারী দল রোববার সেখানে অভিযান চালায়। অভিযানে গুরুত্বপূর্ণ নথিসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

১লা এপ্রিল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারের নেপিডো শহরে উদ্ধার ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

এইচ.এস/

আইএসপিআর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250