শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

অমিত শাহ একদিন ‘মীরজাফর’ হয়ে উঠবেন—মোদিকে সতর্ক করলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গুজরাট থেকে সর্বভারতীয় রাজনীতিতে বরাবরই পরস্পরের বিশ্বস্ত সঙ্গী নরেন্দ্র মোদি ও অমিত শাহ। অনেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডান হাত বলেও দাবি করেন।

কিন্তু সেই অমিত শাহ সম্পর্কে এবার মোদিকে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তর দাবি, অমিত শাহকে এত বিশ্বাস করা ঠিক নয় মোদির। একদিন এই অমিত শাহ ‘মীরজাফর’ হয়ে উঠবেন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ই অক্টোবর) উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, অমিত শাহ ‘ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর’ মতো আচরণ করছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন, যেন ‘সব সময় তাকে বিশ্বাস না করেন’।

প্রসঙ্গত, মীরজাফর ছিলেন ১৮শ শতাব্দীর একজন সামরিক সেনাপতি। তিনি পলাশীর যুদ্ধে ব্রিটিশদের পক্ষ নিয়ে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তার পর থেকে বিশ্বাসঘাতকতার প্রসঙ্গে মানুষ মীরজাফরের কথা বলে থাকেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অমিত শাহ হয়তো একদিন ‘মোদি সরকারের মীরজাফর’ হয়ে উঠবেন। নির্বাচন কমিশন ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের (এসআইআর) নামে যা কিছু করছে, তা অমিত শাহের নির্দেশেই করছে।

মমতা সতর্ক করে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, তিনি যেন সব সময় অমিত শাহকে বিশ্বাস না করেন। সময় থাকতে সতর্ক হোন, কারণ সকালই দিন দেখিয়ে দেয়।’

জে.এস/

নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250