বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

নিজেই শপথ পড়ে মেয়রের চেয়ারে বসব, ইশরাকের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

নগর ভবনের সামনে ইশরাক হোসেন ও তার সমর্থকরা। ছবি: সংগৃহীত

ভোটারদের সঙ্গে নিয়ে নিজেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, ‎বর্তমান সরকার যদি অবিলম্বে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করে, তাহলে তিনি এ পথে হাঁটবেন।

আজ ‎মঙ্গলবার (৩রা জুন) বেলা ৩টায় রাজধানীর গুলিস্তানে নগর ভবনে গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন এ ঘোষণা দেন। আজ সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে এ অবস্থান কর্মসূচি চলছিল।

‎ইশরাক হোসেন বলেন, ‘এ সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজেই শপথ পড়ে চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কীভাবে চলবে, সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে, কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এ নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা।’

ইশরাক বলেন, ‘দুই সপ্তাহ ধরে এ নগর ভবন আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং আমরাই নিয়ন্ত্রণে রেখেছি। এ শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, দুই মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারবার আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ পড়ে দায়িত্ব পালন বা দায়িত্ব নিজেই নিচ্ছি না।'

তিনি বলেন, 'তখন আমি বলেছি, যেহেতু আমরা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের দলের পক্ষ থেকেও নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হয়েছে। কারণ, আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী, আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক।’ 

এইচ.এস/

ইশরাক হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250