রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে তার সচিবালয়য়ে দেখা করে ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা চেয়েছেন ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলোর সি সেসা। আর পাপন চাইলেন ফুটবলের উন্নয়নে সহযোগিতা। 

ক্রীড়ামন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি, কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন আমরা দেব। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে।

আরো পড়ুন: যেমন বাবা তেমন ছেলে, এক ম্যাচে ৫ গোল!

ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।’

বাংলাদেশ ক্রিকেট ও কাবাডিতে সহায়তা দেওয়ার পাশাপাশি ফুটবল ও হকিতে আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন পাপন। তিনি বলেন, ‘আমরা তাদের কাছ থকে কোচ নিতে পারি আবার আমাদের ছেলেমেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে আবার তারাও হকিতে বিশ্বমানের।

হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি, আবার তারা আমাদের কী দিতে পারে এমন একটা ডিটেইলস একে অন্যকে দেব। এরপর মূলত কাজ শুরু হবে।’ এ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে। 

এইচআ/ 

ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250