মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যেমন বাবা তেমন ছেলে, এক ম্যাচে ৫ গোল!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের কেউ আলো ছড়ালে তাদের নামের পাশে তকমা লেগে যায় ‘নতুন মেসি’। এমনকি ব্রাজিলের এক উঠতি তারকাকে বলা হয় ‘ছোট মেসি’। মূলত খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে মিল থাকায় ১৬ বছর বয়সী এস্তেভাও উইলিয়ানকে ডাকা হয় ছোট মেসি নামে।

এবার বিশ্ব দেখল ‘আসল ছোট মেসি’। সে আর কেউ নন, মেসির মেজ ছেলে মাতেও। ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছেন তার তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরোও।

এ তিনজনই খেলছে যুক্তরাষ্ট্রের ক্লাবটির বয়সভিত্তিক দলে। তেমনই এক ম্যাচে নিজের দিকে সব আলো কেড়ে নেন মাতেও। পুরো ফুটবল বিশ্বের নজর পড়েছে সেই ভিডিওতে। মায়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে সেই ম্যাচে একাই ৫ গোল করেছে মেসির মেজো ছেলে মাতেও।

আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের কেউ আলো ছড়ালে তাদের নামের পাশে তকমা লেগে যায় ‘নতুন মেসি’। এমনকি ব্রাজিলের এক উঠতি তারকা বলা হয় ‘ছোট মেসি’। মূলত খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে মিল থাকায় ১৬ বছর বয়সী এস্তেভাও উইলিয়ানকে ডাকা হয় ছোট মেসি নামে।

আরো পড়ুন : মেসির গোলে জয়ে ফিরল মায়ামি

এবার বিশ্ব দেখল ‘আসল ছোট মেসি’। সে আর কেউ নন, মেসির মেজ ছেলে মাতেও। ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছেন তার তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরোও।

এ তিনজনই খেলছে যুক্তরাষ্ট্রের ক্লাবটির বয়সভিত্তিক দলে। তেমনই এক ম্যাচে নিজের দিকে সব আলো কেড়ে নেন মাতেও। পুরো ফুটবল বিশ্বের নজর পড়েছে সেই ভিডিওতে। মায়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে সেই ম্যাচে একাই ৫ গোল করেছে মেসির মেজো ছেলে মাতেও।

ভিডিও দেখে অনেকেই বলছেন, খেলার ধরন একেবারে মেসির মতো। মেসির ট্রেডমার্ক ফ্রি-কিকের মতো একটি গোলও করেছে মাতেও। প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রি-কিক মুগ্ধ করেছে অনেককেই।

গোল করার পর বেশ খানিকটা দৌড়ে গ্যালারির দিকে উড়ন্ত চুমো ছুড়ে দেওয়া মেসির ট্রেডমার্ক উদযাপন। ঠিক একইভাবে গোল উদযাপন করেছে মাতেও। তবে আর্জেন্টাইন তারকার সঙ্গে একটি জায়গা অমিল রয়েছে মাতেওর। মেসি বাঁ পায়ের ফুটবলার হলেও মাতেও ডা পায়ের। ফ্রিক-কিকসহ দুর্দান্ত ৫টি গোলই ডান পায়ে করেছে মাতেও।

যদিও মেসির সন্তানদের ফুটবলীয় প্রতিভার ভাইরাল হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ফুটবল দক্ষতা দেখিয়ে ভাইরাল হয় মেসির বড় ছেলে থিয়াগো। চলতি মাসের শুরু দিকে ইস্টার ইন্টারন্যাশনাল কাপে তার দুর্দান্ত গোলে শিরোপা জেতে মায়ামির অনূর্ধ্ব-১২ দল। 

এস/  আই.কে.জে

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250