শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পালকিতে চড়ে বিয়ে করে সাড়া ফেললেন ফরিদপুরের আহাদ মোল্যা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

পালকি! বাংলাদেশের ঐতিহ্যবাহী এক প্রাচীন বাহন। বাঙালির গ্রামীণ সমাজে এক সময়ে খুবই জনপ্রিয় বাহন ছিল এটি। বিয়ে বা রাজা জমিদাররা কোনো জায়গায় গেলে বাহন হিসেবে পালকি ব্যবহার করতেন। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে পালকি। এ প্রজন্মের অনেকেই পালকি দেখেনি। সেই পালকিতে বিয়ে করে এলাকায় আলোড়ন সৃষ্টি করলেন সৌদি প্রবাসী আহাদ মোল্লা। 

পালকিতে বিয়ে করতে যাবে শুনে রাস্তার পাশে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল স্থানীয় শিশু, নারী-পুরুষসহ সব বয়সের মানুষ। ফরিদপুরের আলফাডাঙ্গার জাটিগ্রামের ইস্রাফিল মোল্যার ছোট ছেলে আহাদ মোল্যার সঙ্গে কাশিয়ানী উপজেলার বাগঝাপা গ্রামের নান্নু মোল্যার ছোট মেয়ে রুমা খানমের বিয়ে হয় কয়েক দিন আগে। 

আরো পড়ুন : আশ্রয়কেন্দ্রে জন্ম নিলো ফুটফুটে শিশু

পালকিতে বর এবং পেছনে পায়ে হেঁটে কনে বাড়িতে যান বরযাত্রীরা। এ সময় গ্রামের মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের পালকিতে যাওয়ার দৃশ্য উপভোগ করেন। শিশুরা পালকির সঙ্গে অনেক দূর পর্যন্ত যায়। বেশ আনন্দ করতে দেখা গেছে তাদের। 

পালকিতে বিয়ের বিষয়ে সৌদি প্রবাসী বর আহাদ মোল্যা গণমাধ্যমকে বলেন, আমার পরিবার ও শ্বশুরবাড়ির পরিবারের লোকজনের পক্ষ থেকে পালকিতে বিয়ের সিদ্ধান্ত হয়। আমি খুবই আনন্দিত, উচ্ছ্বসিত। প্রাচীন বাংলার ঐতিহ্য ছিল পালকি। ডিজিটাল যুগে প্রাচীন বাংলার সংস্কৃতি তুলে ধরেছি। আমি পালকিতে বসে দেখেছিলাম ছোট ছোট শিশুরা পালকি দেখে খুবই আনন্দ পাচ্ছিল। প্রাচীন বাংলার সংস্কৃতি তুলে ধরতে বিয়েতে পালকির ব্যবস্থা করায় আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 

তিনি জানান, পালকি নিয়ে এসেছিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে। তারা এসেছিলেন ১৫ জন। ৩৫ হাজার টাকা চুক্তিতে। তারাও বেশ খুশি হয়েছেন।

এস/ আই.কে.জে/

পালকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250