বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেফতার, বেশি লালবাগ-তেজগাঁওয়ে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে লালবাগ-তেজগাঁও থেকে সবচেয়ে বেশি ছিনতাইকারী গ্রেফতার হয়েছে।

সোমবার (২৩শে ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

এর আগে রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে লালবাগ এলাকা থেকে ২৬ জন, তেজগাঁও এলাকা থেকে ১৯ জন ও গুলশান এলাকা থেকে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী বলে জানায় ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঢাকার ছিনতাইপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে কারা ছিনতাই করে তাদের চিহ্নিত করছি। তাদেরকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। ফুট পেট্রোল, গাড়িতে পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল অব্যাহত রয়েছে। এখন শীতের রাত, গভীর রাতেও ছিনতাই হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যেসব গাড়ি ঢাকায় আসছে সেসব গাড়ির যাত্রীদের থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক কাজ করে এজন্য পুলিশের প্রত্যেক বিভাগের ডিসি, এডিসি ও এসিকে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক রাতে তারা গাড়ি নিয়ে মুভে থাকছে এবং তদারকি করছে। এছাড়া ডিএমপি কন্ট্রোল রুম থেকে ওয়ারলেসে পেট্রোলগুলোর লোকেশন নেওয়া হচ্ছে এবং তারা সজাগ আছে কি-না সেটিও তদারকি করা হচ্ছে।

যারা এসব ছিনতাইয়ের কাজে অভ্যস্ত, তাদের আদালতে প্রেরণ করলে তারা অতি সহজেই জামিনে বের হয়ে আসছে এবং আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। ঢাকা মহানগরীতে ২ কোটির মতো মানুষের বসবাস। তাদের নিরাপত্তার কথা ভেবে এসব ছিনতাইকারী যেন সহজে জামিন না পায় এজন্য আদালত বা সংশ্লিষ্টদের অনুরোধ করেন ডিএমপির এই কর্মকর্তা।

নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির রমনা বিভাগ এলাকা থেকে ৮ জন, মতিঝিল বিভাগ এলাকা থেকে ১৪ জন, লালবাগ বিভাগ এলাকা থেকে ২৬ জন, ওয়ারী বিভাগ এলাকা থেকে ১০ জন, তেজগাঁও বিভাগ এলাকা থেকে ১৯ জন, মিরপুর বিভাগ এলাকা থেকে ৪ জন, উত্তরা বিভাগ এলাকা থেকে ৮ জন ও গুলশান বিভাগ এলাকা থেকে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গতকাল রোববার বিকেলে ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন (২৫), মো. ফয়সাল হোসেন (২০), মো. রবিন হোসেন (২৫) ও মো. ইমন হোসেনকে (২০) গ্রেফতার করে মোহাম্মদপুর থানার একটি দল।

আগারগাঁওয়ে ফুল মার্কেট সংলগ্ন এলাকায় এদিন সন্ধ্যায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনটি চাকুসহ চারজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- জুয়েল (২২), মনির (৩৫), ইমান (২২) ও আশিক (২৫)। 

এ ছাড়া রাতে আদাবর থানার মোবাইল টিম তিনটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মোট পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে। 

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250