সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

সব সমস্যার সমাধান মিলবে আমলকীর স্যুপে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমলকীর স্বাস্থ্য উপকারিতার কথা কমবেশি সকলের জানা। তবে আরো জানলে অবাক হবেন, একটি আমলকীতে থাকে একটি কমলার চেয়েও বেশি ভিটামিন সি। পুষ্টিবিদদের মতে, ভিটামিন সি ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। আমলকী অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর। তাই ঋতু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন রোগব্যাধি থেকে বাঁচতে নিয়মিত খেতে পারেন আমলকী। 

শুধু শরীরের জন্যই নয় বরং ত্বক ও চুলেরও যত্ন নেয় আমলকী। এতে আছে ফাইবার, আয়রন, ফ্যাটি অ্যাসিডও। ফাইবার থাকার কারণেই আমলকী হজমে সহায়ক। এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ফলটি।

যারা আমলকী কাঁচা খেতে চান না তারা কিন্তু এর স্যুপ তৈরি করে পান করতে পারেন। সর্দি-কাশি হলে গরম গরম আমলকীর স্যুপ যেমন জিহ্বায় স্বাদ জোগাবে, আবার শরীরেও পুষ্টি সরবরাহ করবে। যাতে করে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।

আমলকী দিয়ে যেভাবে স্যুপ বানাবেন-

আরো পড়ুন : গরম ভাতে পাতে রাখুন ঝাঁঝালো সরিষা বাগাড়

উপকরণ

১. আমলকী ৫-৬টি

২. গোলমরিচ ৫-৬টি

৩. জিরা ১ চা চামচ

৪. আস্ত ধনিয়া ১ চা চামচ

৫. কাঁচামরিচ কুচি ২টি

৬. হলুদ আধা চা চামচ

৭. লবণ স্বাদমতো

৮. মসুর ডাল আধা কাপ

৯. কারিপাতা ফোড়নের জন্য

১০. শুকনো মরিচ ২টি ও

১১. ঘি ১ টেবিল চামচ।

পদ্ধতি

আমলকী ধুয়ে শুকিয়ে বীজ বাদ দিয়ে টুকরো করে কেটে নিন। আমলকি, গোলমরিচ, কাঁচামরিচ, লবণ, জিরা ও হলুদ দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার একটি প্যানে আধা কাপ রান্না করা ডাল, এক কাপ পানি ও আমলকীর মিশ্রণ দিয়ে আঁচ কমিয়ে ফুটিয়ে নিন।

অন্য একটি প্যানে ঘি দিয়ে তাতে আস্ত ধনিয়া, কারিপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে স্যুপে মিশিয়ে নিন। দিন হোক বা রাত, যে কোনো সময় গরম গরম এই স্যুপ পানে ত্বক যেমন ভালো থাকবে আবার ঋতু বদলের সময় দূরে থাকবে রোগবালাইও।

এস/কেবি

  

আমলকীর স্যুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250