বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

জোহরান মামদানির ট্রানজিশন দলে বেশ কয়েকজন বাংলাদেশি মার্কিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

নিউইয়র্ক নগরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন। এ জন্য ১৭টি ট্রানজিশন কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে ৪০০ জনের বেশি সদস্য রয়েছেন। তালিকায় বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিরা স্থান পেয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রয়েছেন। তথ্যসূত্র: সিবিএস নিউজ।

এক সংবাদ সম্মেলনে ট্রানজিশন কমিটির সদস্যের নাম ঘোষণা করেন মামদানি। তালিকায় বাংলাদেশিদের মধ্যে রয়েছেন হিলসাইড ইসলামিক সেন্টারের চেয়ারম্যান আবদুল আজিজ ভূঁইয়া, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের শামসুল হক, উত্তর আমেরিকা বাংলাদেশি-মার্কিন কমিউনিটির সর্ববৃহৎ ইসলামিক সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) নির্বাহী পরিচালক আরমান চৌধুরী, ভালোর শাহ রেহমান, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার ইনকরপোরেশনের (আসাল) মোহাম্মদ করিম চৌধুরী, ড্রাম বিটসের কাজী ফৌজিয়া, কমিটি অ্যাগেইনস্ট অ্যান্টি-এশিয়ান ভায়োলেন্সের (সিএএএভি) ফারিহা আক্তার, ‘কানি স্কুল অব ল’–এর সহযোগী অধ্যাপক শ্যামতলী হক ও তাজিন আজাদ।

ঘোষিত কমিটিতে পরিবহন ও জননিরাপত্তাবিষয়ক শাখা রাখা হয়েছে। এ ছাড়া শ্রমিক ন্যায়বিচার ও কমিউনিটি সংগঠন নামের দুটি নতুন কমিটি করা হয়েছে, যা অন্য মেয়রদের ট্রানজিশন কমিটিতে দেখা যায়নি।

জোহরান মামদানি বলেন, ‘বর্তমানে নিউইয়র্কের একজন বাসিন্দার কাছে এ দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নগরে এমন সব শ্রমিক আছেন, যাদের এ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সত্যি বলতে গেলে এটি আমাদের লজ্জিত করে।’

জোহরান আরও বলেন, তার প্রশাসনে চাকরির জন্য ৭০ হাজার মানুষ আবেদন করেছেন। তবে এত মানুষকে চাকরি দেওয়ার জন্য পদ ফাঁকা নেই। বর্তমানে প্রায় ১৭ হাজার পদ খালি আছে।

এসব বিভাগের মধ্যে নিউইয়র্ক পুলিশে প্রায় ২ হাজার ৬০০, শিক্ষা বিভাগে প্রায় ২ হাজার ৫০০ ও সংশোধন বিভাগে প্রায় ১ হাজার ৬০০ পদ খালি রয়েছে।

নিউইয়র্ক নগরের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে তিনি প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী নিউইয়র্কের মেয়র। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে তার চেয়ে কম বয়সী মেয়র নিউইয়র্ক নগর আর পায়নি।

জে.এস/

জোহরান মামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250