শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

প্রকাশ্যে ‘তুফান’ সিনেমার টিজার, ঝড় তুললেন শাকিব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত ‘তুফান’ সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে। যেখানে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব। দেশের এই মেগাস্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা। 

নির্মাতা রায়হান রাফী আগেই পূর্বাভাস দিয়েছিলেন, আজ বাংলার আকাশে-বাতাসে এক ভয়ংকর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে!

১ মিনিট ২১ সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এসময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। 

এখানেই শেষ নয়। ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হেহেহেহে ’। এরপরই আরো একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব। 

মাত্র ৮১ সেকেন্ডের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে। অনেকেই বলেছেন, যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার ‘তুফান’। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। 

আরো পড়ুন: ফ্যাশন ইভেন্টে শাড়িতে উষ্ণতা ছড়ালেন আলিয়া

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। 

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। 

শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিম চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

এসি/


‘তুফান’ টিজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250