শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ফ্যাশন ইভেন্টে শাড়িতে উষ্ণতা ছড়ালেন আলিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালাতে শাড়ি পরে লাল গালিচায় হেঁটে নজর কাড়লেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে ট্র্যাডিশনাল লুকে লাল গালিচা মাতিয়েছেন তিনি। 

 মেট গালায় তোলা বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া ভাট। 

শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা। এতে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে হাতের কাজ করা হয়েছে। সঙ্গে রয়েছে গোলাপী এবং সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। 

আরো পড়ুন: ‘জামাল কুদু’ নাচে ববির আগে চমক দেখিয়েছিলেন যে অভিনেত্রী

এগুলোও হাতে বসানো। শাড়ির অন্যতম আরেক আকর্ষণ হল সামনের দিকে থাকা রাফলড প্লিট। ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ।

গয়না হিসেবে সব্যসাচী বেছে নেন একটি টিকলি। মাথায় ছিল একটি ব্যান্ড, স্টেটমেন্ট কানের দুল, হাই হিল ও আংটি। সঙ্গে ছিল মেসি হেয়ার।

মেট গালায় এটি ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের আইকনিক সিঁড়িতে প্রথমবার পা রেখেছিলেন আলিয়া।

এসি/


ফ্যাশন ইভেন্ট আলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250