বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি *** ৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

থানায় জিডির এক ঘণ্টার মধ্যে সাড়া দেবে পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা শহরে আমরা সেবক হতে চাই। থানায় জিডির ৪৮-৭২ ঘণ্টা নয়, এখন থেকে ১-২ ঘণ্টার মধ্যে সাড়া দেবেন পুলিশ অফিসার। অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনে ঘটনার গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৯ই ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি একজন সেবক। আমি রেভিনিউ, ট্যাক্স কালেক্টর না, আমার কাজ সেবা দেওয়া। তেজগাঁও থানায় ৫০০ মামলা হোক সমস্যা নেই। সে জন্য আমি কমিশনার জবাবদিহি করবো। জিডি হোক সমস্যা নাই কিন্তু কোনো ঘটনা যেন হাইড না থাকে। যে ঘটনায় মামলা হওয়ার কথা সেটার জন্য মামলাই নিতে হবে, যেটার জন্য জিডি নেওয়ার কথা সেটার জন্য জিডিই হতে হবে।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চলছে ইইউ’র ২৭ দেশের রাষ্ট্রদূতের

নতুন পদক্ষেপ ঘোষণা দিয়ে তিনি বলেন, আগে জিডি হওয়ার পরে ৪৮-৭২ ঘণ্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করতো বা ঘটনাস্থলে যেতো, কিন্তু এখন সে সময় পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়। জিডি নথিভুক্ত হওয়ার ১-২ ঘণ্টার মধ্যে অফিসার যেভাবে হোক ঘটনাস্থলে যাবে, অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবেন সে ব্যবস্থা চালু হবে।

দায়িত্বরত অফিসার অভিযোগকারীর বক্তব্য শুনবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। মামলা নেওয়ার মতো ঘটনা হলে অভিযোগকারী থানায় গিয়ে মামলা করবেন। এরপর তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হবে।

তিনি আরও বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এ ব্যবস্থা চালু হবে। সেজন্য নতুন জনবল প্রশিক্ষিত করা হচ্ছে। এক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে তাদের থানায় পাঠানো হবে। আমি চাই, সেবা প্রদানে রেসপন্সের সময় কমিয়ে নিয়ে আসা। অভিযোগের প্রেক্ষিতে যেন তাৎক্ষণিকভাবে পুলিশি সহায়তা পান।

এসি/কেবি


থানায় জিডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250