বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে এসেছেন। আজ সোমবার সকালে ঢাকা থেকে তিনি উড়োজাহাজে করে যশোরের উদ্দেশে রওনা হন। সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি যশোর বিমানবন্দরে অবতরণ করে।

এখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী শার্শা উপজেলায় যাবেন। সেখানে তিনি বেতনা নদীর সংযোগ উলাসী-যদুনাথপুরে প্রায় সাড়ে চার কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। শার্শা থেকে ফিরে তারেক রহমান যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঐতিহ্যবাহী শতবর্ষী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সাড়ে তিনটায় যশোর ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেবেন। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নানা দাবিতে সোচ্চার যশোরবাসী। দাবির মধ্যে আছে যশোর সিটি করপোরেশন স্থাপন, যশোর কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু, ভোরে বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে যশোর-নড়াইল-ঢাকা রুটে আরও একটি আন্তনগর ট্রেন এবং দর্শনা (গেদে সীমান্ত) থেকে যশোর-নড়াইল-ঢাকা রুটে দুটি আন্তনগর ট্রেন চালু করা, ঢাকা-নড়াইল-যশোর-বেনাপোল বা দর্শনা সীমান্ত রুটে অন্তত একটি লোকাল ট্রেন চালু, দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডবল লাইন রেলপথ চালু, সুবিধাজনক যেকোনো স্টেশনে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিটি) স্থাপন করা, সব আন্তনগর ট্রেনে সাধারণ বগি যুক্ত করা।

এ ছাড়া যশোর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, দ্রুততম সময়ের মধ্যে ইপিজেড চালু করা ও যশোরকে পর্যটননগরী ঘোষণা করা।

জে.এস/

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250