বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

মুক্তির তারিখ ঘোষণা ‘পুষ্পা-২’ সিনেমার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুপারস্টার আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা জুটি বক্স অফিসে আলোড়ন তুলেছিলেন দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’মাধ্যমে। ছবিটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল। ব্যবসার দিক থেকে ‘পুষ্পা’র কাছে অনেক সিনেমা পিছিয়ে পড়েছিল।

ভারতের বক্স অফিসে ৩৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল সিনেমাটি। এরপর থেকেই সিনেমার সিকুয়েল ‘পুষ্পা: দ্য রুল’র অপেক্ষায় রয়েছেন দর্শক ও ভক্তরা। এরই মধ্যে সিনেমার প্রথম ঝলক মুক্তি পেয়েছে।

চলতি বছর ১৫ই অগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে দীর্ঘ প্রতীক্ষিত এ সিনেমা। এখনো প্রায় মাস ছয়েক অপেক্ষা করতে হবে। তার আগেই ‘পুষ্পা-৩’-ও আসবে তা জানিয়ে দিলেন আল্লু অর্জুন।

‘পুষ্পা’র তৃতীয় সিকুয়েল সম্পর্কে আল্লু অর্জুন বলেছেন, ‘পুষ্পা-৩’র জন্য অপেক্ষা শুরু করে দিন। পুষ্পার তৃতীয় ভাগ নিয়ে আমাদের একটা অন্যরকম চিন্তা রয়েছে। এটির রূপরেখা এরই মধ্যে তৈরি করে ফেলেছি।

এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আর পাওয়া যায়নি। গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা-২’র প্রথম পোস্টার।

আরো পড়ুন: ঢাকায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে চারদিকে আলোড়ন পড়েছিল। এর আগে অভিনেতাকে এই রূপে কখনো দেখা যায়নি। লাল টুকটুকে কপাল, গাল দুটি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা।

পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। কিছুটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। দ্বিতীয়বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। এরই মাঝে ‘পুষ্পা-৩’র ঘোষণা আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এসি/ আই. কে. জে/ 


‘পুষ্পা-২’ সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250