শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

ঢাকায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী এপ্রিলে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা সুচিত্রা সেনের জন্মমাস । তার স্মরণে আগামী ২০ ও ২১শে এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজন করা হবে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’। উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

সুচিত্রা সেন উৎসবের অন্যতম আয়োজক হাসানুজ্জামান সাকী জানান, এর আগে বিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে দুই বাংলার চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। একটি পূর্ণাঙ্গ উৎসব এবারই প্রথম।

দুই দিনব্যাপী ৩৫ ঘণ্টার এই উৎসবে দুই বাংলার ১০টি ফিচার ফিল্ম, ৫টি তথ্যচিত্র, ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। ইতিমধ্যে অনেক সিনেমা জমা পড়েছে। সেখান থেকে বাছাই করে উৎসবে প্রদর্শন করা হবে। উৎসবের বিষয়ে বিস্তারিত জানাতেই ২২শে ফেব্রুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

আরো পড়ুন: নিরাশ করতে চান না নোরা!

তিনি আরও বলেন, আগামী ২২শে ফেব্রুয়ারি দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে সুচিত্রা সেন উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন হবে। সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত উপস্থিত থাকবেন।’

সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন পরিচালক মোরশেদুল ইসলাম, ভারতীয় পরিচালক বেদব্রত পাইন ও নিউ ইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টসের চলচ্চিত্রবিষয়ক শিক্ষক মেরি লি গ্রিসান্তি।

এসি/



ঢাকা ঋতুপর্ণা সেনগুপ্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250