শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

দুই বিশ্বকাপে খেলা ক্রিকেটার এ কী করলেন!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২১ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আওতাধীন চ্যালেঞ্জ লিগে খেলতে এই মুহূর্তে আছেন ব্রিটেনের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল জার্সিতে। সেখানেই পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিন দোরিগা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, গত সোমবার সকালে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ারে ডাকাতির ঘটনা ঘটে। এতে দোরিগা সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

২৯ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে গত বুধবার (২৭শে আগস্ট) স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। খবরে বলা হয়েছে, তিনি অভিযোগ স্বীকার করেছেন।

অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কার্ক ডাকাতির ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করেছেন এবং মামলাটি রয়্যাল কোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেখানে আগামী ২৮শে নভেম্বর দোরিগার হাজিরা দেওয়ার কথা। জামিন আবেদন নাকচ হওয়ায় ওই সময় পর্যন্ত তাকে জার্সিতেই হেফাজতে রাখা হবে।

চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে সপ্তাহখানেক আগে জার্সিতে পৌঁছায় পাপুয়া নিউগিনি দল। ‘এ’ গ্রুপে থাকা দলটি সেখানে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে, আরেকটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

দোরিগা প্রথম দুটি ম্যাচ খেলেন। ডেনমার্কের বিপক্ষে করেন ৬৮ রান, কুয়েতের বিপক্ষে করেন ১২। পরদিন সকালেই দোরিগা ডাকাতিতে অংশ নেন। আটক হওয়ায় কেনিয়া ও স্বাগতিক জার্সির বিপক্ষে তিনি খেলতে পারেননি।

আজ শনিবার (৩০শে আগস্ট) কাতারের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনি। গুরুতর অভিযোগে আটক দোরিগা স্বাভাবিকভাবে এ ম্যাচেও খেলতে পারবেন না।

জে.এস/

কিপলিন দোরিগা পাপুয়া নিউগিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250