মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

দল ঘোষণার আগেই ওয়ানডে খেলতে দেশ ছাড়ছেন ৪ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চলছে টেস্ট। টেস্টের পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। নির্ধারিত সূচি অনুয়ায়ী, ৮ তারিখ থেকে মাঠে গড়াবে একদিনের সিরিজ। সেই সিরিজের জন্য এখন পর্যন্ত দল ঘোষণা করেনি বাংলাদেশ। যদিও দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকছে না সেটা একপ্রকার নিশ্চিত। 

তবে সিরিজের দল ঘোষণা না হলেও ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে আজ সোমবার (২রা ডিসেম্বর) দেশ ছাড়ছেন চার ক্রিকেটার। চার জনের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং নাসুম আহমেদ। সন্ধ্যা সাড়ে ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন এই চার ক্রিকেটার।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। 

আরো পড়ুন : রংপুর রাইডার্সকে হারিয়ে জয় তুললো ভিক্টোরিয়া

তবে ওয়ানডে সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। এর পেছনে আছে ইনজুরি সমস্যা। দলের নিয়মিত তিন ক্রিকেটারের ইনজুরির কারণে বেশ বিপাকেই রয়েছে টিম ম্যানেজমেন্ট। আগের সিরিজেই চোটে পড়ে ক্যারিবিয়ান সিরিজ থেকে পুরোপুরি ছিটকে পড়েন মুশফিকুর রহিম। 

এদিকে টেস্ট সিরিজ শেষে সাদা বলেও নাজমুল হোসেন শান্ত’র খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই টাইগার অধিনায়ক এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। ইনজুরির তালিকায় সবশেষ যুক্ত নাম তাওহীদ হৃদয়ের। 

নিজ শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয়। যে চোটের কারণে আসন্ন ক্যারিবীয় সিরিজে তার খেলা নিয়ে শঙ্কার মেঘ উঁকি দিচ্ছে। বিসিবির নির্বাচকরা অপেক্ষায়, হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার। মূলত এসবের অপেক্ষাতেই রয়েছে বাংলাদেশের নির্বাচক প্যানেল।

দ্বিতীয় টেস্ট শোষে ৮, ১০ ও ১২ই ডিসেম্বর ওয়ানডে সিরিজ এবং ১৬, ১৮ ও ২০শে ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

এস/কেবি


ওয়ানডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250