সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আসলে কেমন ছিল *** রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা প্রসঙ্গে মৌলবাদীদের অপপ্রচারের ভিত্তি কী *** সৌদি বিমানবন্দরে হামলা: বাংলাদেশের প্রবাসী আয়, শ্রমবাজার ও ওমরাহ পালনে কতটা ঝুঁকি *** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী

শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, আজই প্রজ্ঞাপন না হলে নামবেন রাস্তায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

তিন দফা দাবিতে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ বুধবারের (১৫ই অক্টোবর) মধ্যেই প্রজ্ঞাপন জারি করা না হলে সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত রোববার (১২ই অক্টোবর)  জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন। এতে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তারা। লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরদিন সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন তারা।

শিক্ষক-কর্মচারীদের অন্য দুটি দাবি হলো—শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের অভিমুখে মিছিল করেন আন্দোলনরত শিক্ষকেরা। হাইকোর্টের মাজারসংলগ্ন গেটে মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেই রাত পর্যন্ত শিক্ষকদের অবস্থান করতে দেখা যায়।

আজ বেলা ১১টা থেকে আবারও শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন আন্দোলনরত শিক্ষকেরা। দাবি মেনে না নিলে দুপুর ১২টায় শাহবাগ মোড় অবরোধের কথা ছিল তাদের। তবে ১২টার পরও এ কর্মসূচি শুরু হয়নি।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক চলছে। তারা বৈঠক থেকে ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্দোলনে আসা কুমিল্লার বরুড়া উপজেলার একবাড়িয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হাবিবুর রহমান আল ফরিদী বলেন, ‘আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। এটাকে ২০ শতাংশ করার দাবিতে আন্দোলন করায় পুলিশ আমাদের ওপর হামলা করেছে। ম্যাট্রিক পাস পুলিশ সদস্যরা ৪৫ শতাংশ বাড়ি ভাড়া পেলে আমরা শিক্ষকেরা ২০ শতাংশ কি বেশি দাবি করেছি?’

এ বিষয়ে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে দাবি আদায়ে আবারও সড়কে অবস্থান নেবেন বলেও জানান হাবিবুর রহমান আল ফরিদী।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থেকে আন্দোলনে এসেছেন শিক্ষক কাররাম মুনিরা। তিনি সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের বাংলা বিভাগের প্রভাষক। এই শিক্ষক বলেন, ‘আমরা এভাবে আন্দোলন করার জন্য রাস্তায় থাকতে চাই না। আমরা চাই শ্রেণিকক্ষে থাকতে। আমরা আন্দোলনে থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের উচিত শিক্ষার্থীদের কথা ভেবে এ বিষয়ে দ্রুত একটা সিদ্ধান্তে আসা। না হলে শিক্ষার্থীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

জে.এস/

আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আসলে কেমন ছিল

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা প্রসঙ্গে মৌলবাদীদের অপপ্রচারের ভিত্তি কী

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা: বাংলাদেশের প্রবাসী আয়, শ্রমবাজার ও ওমরাহ পালনে কতটা ঝুঁকি

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

মাঠে কেন কলা দেখালেন দর্শকেরা

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250