শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী *** ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল *** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

‎ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান পদে রদবদল এসেছে। আজ ‎সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের নাম ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

‎‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হচ্ছেন অধ্যাপক রইসউদ্দিন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য পদের দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম খান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক মো. মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে অধ্যাপক মো. ফরিদুল ইসলাম দায়িত্ব পাচ্ছেন।

এদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। এর আগে আজ সোমবার সকালে ইউজিসির সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ ‘শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেন।

চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদনে অধ্যাপক এস এম এ ফায়েজ উল্লেখ করেছেন, ‘২০২৪ সালের ৫ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। ‎এই অবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

জে.এস/

উপাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250