বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

ইসির ৩৫ কর্মকর্তাকে বদলি-পদায়ন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সচিবালয়ের আওতাধীন ৩৫ মাঠ কর্মকর্তাদের বদলি ও পদায়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ৩১ জন কর্মকর্তাকে পদায়ন করে বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কর্মকর্তারা এতদিন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ‘নির্বাচন কর্মকর্তা’, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন: নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

আরেক প্রজ্ঞাপনে, চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্বরত এসব কর্মকর্তাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবেই বদলি করা হয়েছে বলে জানায় ইসি।

প্রথম প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন, দ্বিতীয় প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এসি/কেবি

ইসি কর্মকর্তা বদলি-পদায়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250