সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

মহিলা আন্তর্জাতিক মাস্টার হলেন বাংলাদেশের ফিদে মাস্টার ওয়াদিফা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপে মহিলা বিভাগে বাংলাদেশের ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ শুরু থেকেই শিরোপা দৌড়ে ছিলেন। কখনো এককভাবে, আবার কখনো লঙ্কান দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে। মঙ্গলবার (১৮ই মার্চ) শেষ রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদের সঙ্গে ড্র করে এক সঙ্গে তিন প্রাপ্তি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, পরবর্তী মহিলা বিশ্বকাপে অংশগ্রহণ ও মহিলা আন্তর্জাতিক মাস্টার নিশ্চিত হয়েছে ওয়াদিফার।

১৯৮৫ সালে মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ। দুই যুগ পর সেই খেতাব পেয়েছিলেন শামীমা সুলতানা লিজা। বছর ছয়েক আগে শিরিন সুলতানা হয়েছিলেন দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার। মঙ্গলবার এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে চ্যাম্পিয়নের মাধ্যমে বাংলাদেশ পেল চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার।

আরএইচ/এইচ.এস


ওয়দিফা আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250