শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

জনপ্রিয়তার কারণেই হয়তো সরিয়ে দেওয়া হয়েছে হাদিকে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরিফ ওসমান হাদির জনপ্রিয়তাই সম্ভবত কেউ কেউ সহ্য করতে পারেনি। এ জন্যই তারা ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘বিপ্লবীদের খুন করে তাদের চেতনাকে হত্যা করা যায় না; তা আরো ছড়িয়ে পড়ে।’

আজ রোববার (২১শে ডিসেম্বর) ফজর নামাজের পর শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘চব্বিশের জুলাইয়ের আপনজন শরিফ ওসমান বিন হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমতবের কথা বলে গেছেন। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো। কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল।'

তিনি আরো বলেন, ‘সরকার যা করছে তাতে জনগণ এখনো সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনিভাবে শাস্তি নিশ্চিত করতে হবে।’ এসময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।

জে.এস/

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250