রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

বয়স চল্লিশের পর আমি সুগার মাম্মি হতে চাই: সুবাহ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

একসময়ের আলোচিত-সমালোচিত অভিনেত্রী হুমায়রা সুবাহ। ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন তিনি। সেসব কাটিয়ে এখন অভিনয় ও গান নিয়েই ব্যস্ততা তার। দিন কয়েক আগে সুবাহর ‘আমি তোমায় দিলাম’ মুক্তি পেয়েছে। 

জানা গেছে, সম্প্রতি সেই গানটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুবাহ। শুধু কাজ বা গান প্রসঙ্গই নয়, সেখানে সুবাহ কথা বলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়েও। 

সেই সংবাদ সম্মেলনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে সুবাহকে বলতে শোনা যায়, তিনি একটা সময় ‘সুগার মাম্মি’ হতে চান! অভিনেত্রীর কথায়, ‘আমি সুগার মাম্মি হতে চাই, বয়স চল্লিশের পর।’

আবার এক প্রশ্নের জবাবে সুবাহ বলেন, ‘আগে আমার বয়স চল্লিশ হোক, তারপর বুক দিতে বলব।’

আরো পড়ুন : ফাঁকা ঘর পেয়ে যা করেছিলেন পরিচালক, জানালেন অভিনেত্রী

অভিনেত্রী সুবাহর এমন খোলামেলা মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে নেটিজেনদের মাঝে। অনেকে বিষয়টি যেমন মজা হিসেবে নিয়েছেন, আবার অনেকে তার এই মন্তব্য নিয়ে সমালোচনা করছেন। 

উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুবাহ। রফিক শিকদার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র। তিনি সিনেমার চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বরাবরই আলোচনায় এসেছেন। সাবেক ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও টেকসই হয়নি।

এস/কেবি


সুবাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250