রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

ফাঁকা ঘর পেয়ে যা করেছিলেন পরিচালক, জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নামে একটি শব্দ প্রচলিত আছে। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের।

টলিউডের পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায়ও আছেন এ তালিকায়। সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেনে এই অভিনেত্রী। অভিযোগ এনেছেন ফাঁকা ঘর পেয়ে অনন্যার শরীরের মাপ জানতে চেয়েছিলেন পরিচালক।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা কাস্টিং কাউচ নিয়ে জানিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিকে এরকম অভিজ্ঞতা হয় তার। 

স্পষ্টভাষী অনন্যা বলেন, “আমি খুব ছোট বয়সে এই ইন্ডাস্ট্রিতে এসেছি। তখন ১৯ বছর বয়স। আমার প্রথম কাজ ইচ্ছার বিরুদ্ধে ছিল। আমি অভিনয় করতে চাইনি। তবে যে পরিচালকের হাত ধরে কাজটা পাই, তাকে সকলে খুব সম্মান করতেন। সেই সময় এক প্রযোজক ছিলেন। তিনি আমায় কাজের জন্য ডেকে পাঠান। আমার প্রথম কাজ তার ভালো লেগেছিল। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম। যখন আমি কনফারেন্স রুমে ঢুকলাম, দেখি সবটাই ফাঁকা, উনি একা বসে আছেন। আমাকে প্রশ্ন করেছিলেন, তোমার Vital Statistics কী? আমি পাল্টা প্রশ্ন করি, কেন বলুন তো? উত্তরে আমাকে বলা হয়, তোমায় স্ক্রিনে কেমন দেখাবে সেটা জানতে চাই। আমি উত্তর দিয়েছিলাম,

আরও পড়ুন: সত্যিকারের সুখী হওয়া কি আসলেই কঠিন? জানালেন মিশা সওদাগর

আপনি তো বড় পরিচালক-প্রযোজক, আপনি যদি আমাকে দেখে না বোঝেন, তাহলে তো আপনার পরিচালক হওয়াই উচিত নয়। তারপরই তিনি চিৎকার করে বলতে শুরু করেন, তুমি জানো আমি কে? আমি অমুকের, তমুকের সাইজ জানি…।”

পরিচালক-প্রযোজকের মুখ থেকে এমন অপ্রত্যাশিত কথা শোনার পর অনন্যা তাকে বলেছিলেন, “এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আপনি বুঝবেন আমি কে।”

এদিকে পরিচালকের কক্ষ থেকে বেরিয়ে সব কথা টলিউডের বিশ্বস্তদের জানিয়ে দেন অনন্যা। এরপর ওই পরিচালকের অফিস থেকে বারবার যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। ক্ষমাও চাওয়া হয় বলে জানান অনন্যা।

এসি/কেবি

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250