শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৮ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবারই (৮ই মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোটগ্রহণ করা হবে।

প্রথম ধাপে ১৫২ উপজেলার তফশিল ঘোষণার পর বিনাপ্রতিদ্বন্দ্বিতা, স্থগিত ও ধাপ পরিবর্তনের কারণে ১৩টি উপজেলা বাদ দেওয়ার পর বাকিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা করে ইসি। এর মধ্যে ৫টি উপজেলায় (হাতিয়া, মুন্সীগঞ্জ সদর, পরশুরাম, বাগেরহাট সদর ও শিবচর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী বিজয়ী হন। এছাড়া ধাপ পরিবর্তন, মামলা ও মৃত্যুজনিত কারণে ৮টি উপজেলায় (নারায়ণগঞ্জ সদর, কুমারখালী, রোয়াংছড়ি, থানচি, গোপালপুর, মহাদেবপুর, নাঙ্গলকোট ও সরিষাবাড়ী) ভোট হচ্ছে না।

বাকি ১৩৯টি উপজেলায় ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৩৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ইসি। নির্বাচনী অপরাধ আমলে নিয়ে তারা সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন। পরে ধাপগুলোর জন্যও একইভাবে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেবে ইসি।

আরো পড়ুন: উপজেলা নির্বাচন নিয়ে ইসি বেকায়দায় নেই : সিইসি

এই ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক। 

নির্বাচনে ১৩৯ উপজেলায় মোট কেন্দ্র রয়েছে ১১ হাজার ৪০০টি (কমবেশি)। এর মধ্যে দুর্গম এলাকার ৪২৪টি কেন্দ্রে মঙ্গলবার (৭ই মে )রাতেই নির্বাচনী সরঞ্জামসহ ও ব্যালট পেপার পাঠানো হয়েছে। আর ১১ হাজার কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হয় বুধবার ভোরে।

এইচআ/ 

ভোটগ্রহণ শুরু উপজেলা পরিষদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250