শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী *** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক *** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

চার-পাঁচ বছর পাগলপ্রায় ছিলাম : নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আইটেম ড্যান্সার হিসেবেও পরিচিতি নোরা ফাতেহি। ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিনি। কখনও কাজ আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় চলে আসেন তিনি। তবে গত কয়েক বছর ধরে নিজের কাজ নিয়ে বেশ তিক্ত অভিজ্ঞতা ছিল নোরার। কাজের চাপে একেবারে বেসামাল হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতাই সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে জানালেন তিনি।

জীবনের ওপর কোনো ডকুমেন্টারি তৈরি করা হয়, তাহলে কোন সময়টি তুলে ধরা কঠিন হবে। সে উত্তরে নোরা বলেন, ‘সম্ভবত গত চার-পাঁচ বছরের সময়টি। কারণ, এ সময় আমার সঙ্গে অনেক কিছুই ঘটেছে, যারা অনেকেই জানেন না। খুবই বিশৃঙ্খল সময় ছিল এটা, বলা যায় চার-পাঁচ বছর পাগলপ্রায় ছিলাম। সময়টি নিয়ে কথা বলা আমার জন্যে কঠিন। যদি কখনও ডকুমেন্টারি করার সিদ্ধান্ত নেই, তাহলে বিষয়টি নিয়ে ভেবে দেখব।’

সে সময়ের বর্ণনা দিয়ে সাক্ষাৎকারে নোরা বলেন, ‘সময়টা আমার কাছে রোলার কোস্টারে রাইড করার মতো ছিল। সে সময় শ্যুটিং সেট আমার কাছে একেবারেই নতুন। যখন আমার প্রথম ছবির দৃশ্যে পরিচালক 'কাট' বলেছিলেন, আমি সঙ্গে সঙ্গেই চরিত্র থেকে বের হয়ে গিয়েছিলাম। তখন পরিচালক বলেছিলেন, যখন আমরা কাট বলি, তখন আপনাকে চার-পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর চরিত্র থেকে বের হতে হবে। আমি আগে এসব জানতাম না। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তখন শ্যুটিং সেট থেকে অনেক কিছু শিখেছিলাম।’

আরও পড়ুন: আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি : চমক

মরোক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তার ক্যারিয়ারের জন্য অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত তার পরিবারের পক্ষেও কঠিন ছিল। 

২০১৪ সালে বলিউডে প্রবেশ করেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে “রোত্তে হুয়ে আদমি” সিনেমায়। এরপর ২০১৮ সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান তিনি।

এসি/কেবি

নোরা ফাতেহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250