বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা

কমছে হজের খরচ, দুই দিনের মধ্যে প্যাকেজ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এ বছর হজের খরচ কমছে এবং খরচ কত হবে তা দুদিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, 'আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অল্পদিনের দায়িত্ব পেয়েছি। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমরা হজের প্যাকেজ নিয়ে কাজ করছি। ২০২৫ সালের জুন মাসে যে হজ অনুষ্ঠিত হবে সেখানে যেন বাংলাদেশের মানুষ সুন্দরভাবে হজ করতে পারেন, তাদের যেন খরচ কম হয় সেই চেষ্টা করছি দিন-রাত।'

সোমবার (২৮শে অক্টোবর) রাত ৮টার দিকে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'আমি নিজে হজ করেছি কয়েকবার। অনেক কিছু জানা আছে। আমি চেষ্টা করছি, কীভাবে সব করলে খরচ কম হবে। ডলারের দাম বৃদ্ধির কারণে রিয়ালের দাম বেড়েছে। এ জন্য সমস্যা হচ্ছে কিছুটা। আমি নিজে মক্কা-মদিনা সফর করেছি, সে দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে ফিরে বিমানের সঙ্গে বসেছি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বসেছি। এনবিআরের সঙ্গে বসে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজ প্যাকেজ নির্ধারণ করেছি।'

হজ প্যাকেজের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, 'মক্কা থেকে একটি কাছের প্যাকেজ, আরেকটি আড়াই কিলোমিটার দূরে—যাতে হাজিদের কষ্ট না হয়। হাজিদের জন্য ৮০ জন অভিজ্ঞ ডাক্তার, ২০০ নার্স ও এক কোটি টাকার ওষুধ সরবরাহ করা হবে। ইনশাল্লাহ, আমি নিজেও হজে উপস্থিত থাকবো এবং দেখবো হাজিদের কোনো সমস্যা না হয়।'

খালিদ হোসেন আরও বলেন, 'আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, সেখানে সিন্দুকের তালা নেই। খালি সিন্দুক। দেশে পাঁচ শতাধিক মডেল মসজিদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে কিছু মসজিদের কাজ শেষ হয়েছে। এখনো অধিকাংশ মসজিদের কাজ চলমান।'

আরও পড়ুন: বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির

এসব মসজিদের অর্থায়নের বিষয়ে তিনি বলেন, 'আপনাদের আমি জানিয়ে দিতো চাই, এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের টাকায় নির্মিত হচ্ছে। সৌদি আরব যে অর্থ দিতে চেয়েছিল, কোনো কারণে সেটা দেয়নি। এখানে কোনো অনিয়ম করা চলবে না। কিছু কিছু মসজিদের ছাদ থেকে পানি পড়ছে। আমি নিজে কয়েকদিন আগে কুমিল্লার একটি মডেল মসজিদ পরিদর্শন করে দেখেছি, বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ছে।'

'তদন্ত কমিটি করে দিয়েছি। যারা এসব অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে—সে যেই হোক। এখন যে মডেল মসজিদগুলোর কাজ চলছে, সেগুলোতে কোনো অনিয়ম হলে আমাকে জানাবেন, আমি তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো,' যোগ করেন তিনি।

এসি/ আই.কে.জে

হজের খরচ কমছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

Footer Up 970x250