রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

খেলাধুলার জগতে এখন রোনালদো সবচেয়ে বড় ব্র্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৫ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

খেলার দুনিয়ায় এখন ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে বড় ব্র্যান্ড। মাঠের ভেতরে ও মাঠের বাইরে এ মুহূর্তে তার সামনে কেউ নেই। তার সামনে এখন ১০০০ গোলের মাইলফলক। পর্তুগিজ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মার্কেটিংয়ের (আইপিএএম) গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।

আইপিএএম হিসাব করে জানিয়েছে, ২০২০ সালের পর পর্তুগিজ কিংবদন্তির ব্র্যান্ডের দাম ৩২৫ শতাংশ বেড়ে বর্তমানে ৮৫ কোটি ইউরোয় পৌঁছেছে।

খেলাধুলার পাশাপাশি হোটেল, লাইফস্টাইল (আন্ডারওয়্যার, জুতা, পারফিউম), রেস্তোরাঁ, চুলের ক্লিনিক, জিম ও ফিটনেস এবং ব্যক্তিগত জেট সার্ভিসে একজন সফল ব্যবসায়ী তিনি। এ ছাড়া জার্মানির একটি ঘড়ির ব্র্যান্ড এবং পর্তুগালে পোর্সেলিন ও সিরামিকস উৎপাদনের সঙ্গেও জড়িত ক্রিস্টিয়ানো রোনালদো।

এদিকে সম্প্রতি এ পর্তুগিজ ফুটবলার নিজেকে সিনেমায় জড়িয়েছেন। ব্রিটেনের খ্যাতিমান পরিচালক ম্যাথু ভনের সঙ্গে সতন্ত্র একটি ফিল্ম স্টুডিও চালু করেছেন তিনি। দুটি সিনেমা এরই মধ্যে পাইপলাইনে আছে।

তবে গবেষণাপত্রটি রোনালদোর সিনেমায় নাম লেখানোর আগেই প্রকাশ করা হয়েছে। মূলত গবেষণাটি করা হয়েছে ‘স্পোর্টস রেপুটেশন’ ইনডেক্সের মাধ্যমে, যেখানে ছয়টি ক্ষেত্রে (আয়, সংবাদমাধ্যমে উপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যম, ক্রীড়াক্ষেত্রে সাফল্য, সামাজিক প্রভাব ও বিস্তার) মোট ২৮টি বিষয়/চলক (ভ্যারিয়েবলস) পর্যালোচনা করা হয়েছে।

আইপিএএম জানিয়েছে, আল নাসরে বছরে ২০ কোটি ইউরো পারিশ্রমিক পান রোনালদো। এর বাইরেও আয় করেন ১৫ কোটি ইউরো। সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারীও তার—১০০ কোটির ওপরে। এর মধ্যে শুধু ইনস্টাগ্রামেই তার অনুসারীসংখ্যা ৬৪ কোটি ৮০ লাখ।

রোনালদো এ পর্যন্ত পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ৩১টি ট্রফি জিতেছেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯৩১ গোল করেছেন এ ফরোয়ার্ড।

সার্বিক বিবেচনায়, একজন অ্যাথলেট, স্পনসর, ইনফ্লুয়েন্সার এবং বিনিয়োগকারী হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো যেন সত্যিকার অর্থেই এক ‘বৈশ্বিক আইকন’, মাঠ ছাপিয়ে জনমানুষের জীবনেও যার ভূমিকা অনেক বেশি।

আরএইচ/

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250