শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

এবার পিচ্চি হান্নানকে নিয়ে সিনেমা, গাইলেন বালাম-কোনাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘হান্নান’সিনেমার জন্য ‘মন দিয়েছি’ শিরোনামে নতুন একটি গান গেয়েছেন  সংগীতজুটি বালাম ও কোনাল। এর আগে তাদের গাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গান ‘ও প্রিয়তমা’ বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করে।

নতুন সিনেমায় গান প্রসঙ্গে বালাম বলেন,‘প্রিয়তমার পর আমার ও কোনালের প্রতি শ্রোতা-দর্শকের প্রত্যাশাও বেড়েছে। সে অনুযায়ী আমরা নতুন গানটি করেছি। আমার বিশ্বাস, অসাধারণ কথার গানটি শ্রোতাদের মন ভরাবে।’

কোনাল বলেন, ‘প্রিয়তমাকে শ্রোতা-দর্শক যে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। এর রেশ থাকতে থাকতেই আরও একটি সিনেমারগানে বালাম ভাইয়ের সঙ্গে  কণ্ঠ দিয়েছি। এবারের গানটিও ভালো হয়েছে। আশা করছি  শ্রোতাদের পছন্দের গান হবে।’

আরো পড়ুন: দয়া করে আমাদের উপর কুদৃষ্টি দেবেন না: কাঞ্চন স্ত্রী

উল্লেখ্য, ঢাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান। চুরি, ছিনতাই থেকে জড়িয়ে পড়েন মানুষ হত্যায়। অল্প দিনেই বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়ে যান তিনি।  

দৈহিক গড়নে খাটো হওয়ার কারণে সবাই তাঁকে ডাকত পিচ্চি হান্নান । ২০০৪ সালে র‍্যাবের ক্রসফায়ারে মারা যান তিনি। তাঁর নামে খুনের মামলা ছিল ২১টি। সেই পিচ্চি হান্নানকে নিয়েই সিনেমার গল্প। ছবিটি পরিচালনা করছেন শুভজিৎ রায় চৌধুরী। গানেরকথা, সুর ও সংগীতায়োজন করেছেন লিংকন রায় চৌধুরী।

হান্নান সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জয় চৌধুরী। তার সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক। সিনেমাটির প্রযোজক অরিত্র দাস। 

এসি/

সিনেমা পিচ্চি হান্নান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250