শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

রেজিস্ট্রেশন ছাড়া ট্যাংকলরি-ভারী মোটরযান চালালে ব্যবস্থা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ পূর্বাহ্ন, ২৬শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ গ্রহণ না করে মালবাহী বড় মোটরযান, ট্যাংকলরি ও নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরকারি/বেসরকারি ভারী মোটরযান চালানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অন্যথায় এসব মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সরকারের এই পরিবহন নিয়ন্ত্রক সংস্থা।

আরো পড়ুন : পানির কল ছেড়ে শেভ করবেন না : প্রধানমন্ত্রী

বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, উল্লেখযোগ্য সংখ্যক মালবাহী বড় মোটরযান, ট্যাংকলরি ও নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরকারি/বেসরকারি ভারী মোটরযান রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ গ্রহণ না করেই রাস্তায় চলাচল করছে যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায়, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ ব্যতীত যেকোনো ধরনের মোটরযান সড়ক, মহাসড়ক ও পাবলিক প্লেসে চালনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায়, এ সব মোটরযানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস/ আই.কে.জে

বিআরটিএ মোটরযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250