বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেবেন তারা।

আজ বুধবার (১০ই সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষী আজ (বুধবার) ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে তারা হাজির হতে পারেননি।

তাই রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে আগামী সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। জুলাই-আগস্ট গণহত্যা প্রমাণে এ দুজন রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।’

এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামিম আরও জানান, এ মাসের মধ্যেই এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করার প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের।

২০২৪ সালে জুলাই-অগাস্টে আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা এ মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চলা মামলার বিচারে এ পর্যন্ত ৪৫ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

এদিকে ২০১৬ সালে যশোরে ২ শিবির নেতাকে গুলি করে পঙ্গু করে দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার করে হাজির করার পর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাহমুদুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250