বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

মানুষ আমাদের সং মনে করেন : স্বস্তিকা মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুর্গাপূজোর সময় মুক্তি পেতে চলেছে টেক্কা। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন ওপার বংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। আর সেই প্রচারের ফাঁকেই ছবি থেকে শুরু করে আরজি কর নিয়ে ক্ষোভ জানালেন এ অভিনেত্রী। শুরু থেকেই আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদী ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

তবে উৎসবে না ফেরার ডাক দিয়েও ছবির প্রচার হোক বা প্রতিবাদে গিয়ে সেলফি তোলা। নানা সময়ে নানা কারণে কটাক্ষের মুখে পড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার ট্রোল প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'মানুষ আমাদের সং মনে করেন। কিন্তু একটা কথা বলতে চাই, যারা পথে নেমেছেন, যারা প্রতিবাদ করছেন, তারা কিন্তু ট্রোল করেন না। বরং যাদের এই আন্দোলন নিয়ে মাথাব্যথা নেই, তারাই মানুষকে টার্গেট করছেন। তবে তারা যতই টার্গেট করুন, বাকি ৫০০ জন কিন্তু পাশে দাঁড়াচ্ছেন।'

এদিন স্বস্তিকা মুখোপাধ্যায় অরিন্দম শীল এবং টলিউডে মহিলাদের সঙ্গে হওয়া যৌন হেনস্থার ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, তিনি নিজেও হেনস্থার শিকার হয়েছেন কাজ করতে গিয়ে। এমনকি আগে একটা সময় পর্যন্ত মেয়েরা সামনে এসে কথা বলার সাহস পেতো না। যারা অভিযোগ জানাতেন, তাদের কাজ বন্ধ হয়ে যেতো।

স্বস্তিকার দাবি, এক আকাশের নিচে ধারাবাহিকের সময় থেকেই অরিন্দম শীলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে আসছে।

পরিশেষে স্বস্তিকার ভাষায়, 'এবার সময় হয়ে গেছে। আর বিচ্ছিন্ন প্রতিবাদ হবে না। নিজেদের জন্য একটা সেফ স্পেস তৈরি করার চেষ্টা করছি। উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার প্লাস নিয়ে জোরকদমে কাজ চলছে।'

ওআ/কেবি

স্বস্তিকা মুখোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250