সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত *** সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী *** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা

বাচ্চাদের নিয়মিত মধু খাওয়ালে পাওয়া যাবে যেসব উপকার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

মধু যেমন সুস্বাদু, তেমনি রয়েছে এর পুষ্টিগুণ। সুস্বাস্থ্যের জন্য মধু অত্যন্ত উপকারী। এতে প্রায় ৪৫টি খাদ্য-উপাদান রয়েছে। এটি দীর্ঘদিন ধরে ঐতিহ্যগত চিকিৎসা অনুশীলনের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়। প্রাকৃতিক বেশকিছু প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর এই মধু শুধু বড়দের জন্য নয়, বাচ্চাদের ক্ষেত্রেও এটি অনেক উপকারী। এক বছরের বেশি বয়সী বাচ্চার সামান্য অসুখে টোটকা হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে। 

নিয়মিত মধু খেলে বাচ্চাদের স্বাস্থ্য কীভাবে ভালো থাকবে, কোন কোন সমস্যা সহজে দূর হবে দেখে নিন—

আবহাওয়া পরিবর্তনের সময় বাচ্চাদের খুব সহজে ঠান্ডা লেগে যায়। এক্ষেত্রে মূলত দেখা যায় কাশির সমস্যা। এর পাশাপাশি প্রবল সর্দি লেগে বুকে কফ জমে যাওয়ার সমস্যাও বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায়। এক্ষেত্রে অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে মধু। বাচ্চাদের নিয়মিত মধু খাওয়াতে পারলে আবহাওয়া পরিবর্তনের সময় ঠান্ডা লাগার প্রবণতা কমবে। আর যাদের ঠান্ডা লেগে থাকবে তাদের ক্ষেত্রেও আরাম পেতে, সর্দি-কাশি কমাতে সাহায্য করে মধু।

আরো পড়ুন : শতচেষ্টায়ও ধূমপান ছাড়তে পারছেন না, ভরসা রাখুন কলায়!

বিভিন্ন ক্ষতস্থান দ্রুত শুকাতে এবং ক্ষত কমাতে সাহায্য করে মধু। এক্ষেত্রে হলুদ বাটার সঙ্গে মধু মিশিয়ে ক্ষতস্থানে লাগালে উপকার পাওয়া যায় খুব কম সময়ে। বাচ্চাদের ক্ষেত্রে খাবার হজম হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এক্ষেত্রেও মধু ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। নিয়মিত অল্প পরিমাণে মধু খাওয়াতে পারেন বাচ্চাদের। ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বদহজম, অ্যাসিডিটি এইসব সমস্যা দূর করতে সাহায্য করে মধু।

মধুর মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস অর্থাৎ খনিজ উপকরণ বাচ্চাদের শরীরে ভরপুর এনার্জির জোগান দেয়। বিশেষ করে শীতের মৌসুমের শুরু থেকে যদি বাচ্চাদের মধু খাওয়ানো যায় তাহলে উপকার পাওয়া যায়।

বাচ্চাদের ক্ষেত্রে খাওয়া-দাওয়ার সামান্য হেরফের হলে পেটের সমস্যা দেখা যায়। সরাসরি প্রভাব পড়তে পারে লিভারে। এক্ষেত্রেও ওষুধের কাজ করে মধু। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রচুর পরিমাণে মধু খেলে পেটের সমস্যা হতে পারে। পেটে ব্যথা হতে পারে। তাই বাচ্চাদের কতটা পরিমাণে মধু খাওয়ালে উপকার পাওয়া যাবে সেই ব্যাপারে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া প্রয়োজন।

এস/ আই.কে.জে/

মধূ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন?

🕒 প্রকাশ: ০১:৫৩ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায়

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250