মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’

‘পুশ ইন’ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৮ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ (ঠেলে পাঠানো) করা ব্যক্তিদের ‘পুশ ব্যাক’ (ঠেলে ফেরত পাঠানো) করার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কী না, জানা নেই। তবে যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে।

আজ বুধবার (২১শে মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথাগুলো বলেন।

বাংলাদেশে পুশ ইন করা ভারতের নাগরিক বা রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে কী না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা সাধারণত পুশ ব্যাক করি না। তবে বিষয়টি হলো, যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে।’

পুশ ইন বন্ধে বাংলাদেশ ভারতের সঙ্গে যোগাযোগ করছে কী না, জানতে চাইলে তিনি বলেন, ‘দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে যেন কিছু না ঘটে ।’

ভারতের কাছ থেকে কী প্রতিক্রিয়া পাওয়া গেছে, সে প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘একদিনের মধ্যে প্রতিক্রিয়া পাওয়া যাবে, এটি আমরা প্রত্যাশা করি না। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে। আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি—এভাবে দেওয়াটা (ঠেলে পাঠানো) ঠিক না, এটা আমরা তাদের বোঝাচ্ছি। আমরা বলছি যে, আমাদের একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (মানসম্মত পরিচালনা ব্যবস্থা) আছে। সেই প্রসিডিওর অনুযায়ী আমরা যাব। তারা তালিকা দিয়েছে। আমরা সেই তালিকাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা করছি।’

এইচ.এস/

পররাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250