বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতে উৎসব মানেই নারীদের খোঁপায় ফুলের স্নিগ্ধ সৌন্দর্য। কিন্তু এই রীতি যে অস্ট্রেলিয়ার বিমানবন্দরে বিপদের কারণ হতে পারে, কে জানত! জুঁই ফুলের কারণে জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ারকে গুনতে হল ১ হাজার ৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় দেড় লাখ টাকার বেশি। খবর এনডিটিভির।

প্রবাসী ভারতীয়দের আয়োজনে ওনাম অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন নভ্যা নায়ার। তিনি যখন মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছান, তখন তার ব্যাগে রাখা ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের মালা ধরা পড়ে কাস্টমসের চোখে।

অস্ট্রেলিয়ায় বায়োসিকিউরিটি আইন খুবই কড়া। এ আইনের প্রধান উদ্দেশ্য হলো অস্ট্রেলিয়াকে বিভিন্ন রোগ, কীটপতঙ্গ এবং দূষণ থেকে রক্ষা করা—যা মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই দেশটিতে কোনো গাছ বা ফুল বহন করতে হলে আগে থেকেই জানাতে হয়। বায়োসিকিউরিটি অফিসাররা পরীক্ষা করে দেখার পরই সেগুলো নেওয়ার অনুমতি দেওয়া হয়।

এ আইনের কথা জানতেন না অভিনেত্রী নভ্যা নায়ার। তিনি বলেন, ‘আমার বাবা কোচি থেকে ফুলের মালা কিনে দিয়েছিলেন। একটা চুলে পরার জন্য, আর একটা ব্যাগে রাখার জন্য। আমি সেটাই ব্যাগে রেখেছিলাম। আমি আইন ভেঙেছি, তবে ইচ্ছা করে নয়। তবে এটাও ঠিক, না জানাটা কোনো অজুহাত হতে পারে না।’

নভ্যা নায়ারকে ২৮ দিনের মধ্যে জরিমানা মেটাতে বলা হয়েছে। এমন ঘটনার মুখে পড়ে বেশ অদ্ভুতই লেগেছে অভিনেত্রীর। একেবারে হালকা মেজাজে ঘটনাটি শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রামে জুঁই ফুলের মালা পরা নিজের একটি ভিডিও কোলাজ পোস্ট করে অভিনেত্রী রসিকতা করে লিখেছেন, ‘জরিমানা দেওয়ার আগে একটু শো অফ তো করাই যায়!’

২০০১ সালে ‘ইস্টম’ সিনেমা দিয়ে মালয়ালম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় নভ্যা নায়ারের। পরের বছর ‘নন্দনম’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘কাল্যাণারামন’, ‘গ্রামোফোন’, ‘পান্ডিপ্পাদা’, ‘দৃশ্য’, ‘ওরুথি’, ‘জানকি জানে’সহ একের পর এক হিট সিনেমা দিয়ে হয়ে ওঠেন মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী অভিনেত্রী। পাশাপাশি তামিল ও কন্নড় ইন্ডাস্ট্রিরও পরিচিত মুখ নভ্যা নায়ার।

জে.এস/

দক্ষিণী সিনেমা দক্ষিণী নায়িকা নভ্যা নায়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250