বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

অভিযানে জব্দ ৩৫ মণ জাটকা গেলো এতিমখানায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের রিকাবীবাজারে মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করেছে স্থানীয় প্রশাসন। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। 

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে সদর উপজেলা মৎস্য দপ্তর ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

রিকাবীবাজারের মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় জাটকা ব্যবসায়ীরা। অভিযানে কোনো ব্যবসায়ীকে আটক করা যায়নি। পরে জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন: জেলের জালে ধরা পড়ল ৪০ কেজির সেইল ফিশ

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শামসুর রহমান অভিযান প্রসঙ্গে জানান, প্রতি বছরের পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮ মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয়-বিক্রয়, মজুদ এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা পালনে প্রশাসন বদ্ধ পরিকর। ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

এইচআ/



যৌথ অভিযান এতিমখানায় জব্দ জাটকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250