শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

আরও এক হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা আল-আমিন হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৩রা অক্টোবর) সকালে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব ইন্সপেক্টর মো. আহসান হাবীব গ্রেফতার দেখানোর আবেদন করলে মো. সাইফুল ইসলামের আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো ২৭৬ টন ইলিশ

মামলার অভিযোগ বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর ৫ই আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা। এ সময় বাড্ডা থানার পাশে ফুলকলি মিষ্টির দোকানের সামনে আওয়ামী লীগের সমর্থকরা এলোপাতাড়ি হামলা ও গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন আল আমিন হোসেন।

এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে হুকুমের ৪ নম্বর আসামি করা হয়।

এসি/কেবি


আনিসুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250