বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

স্কোয়াস চাষে সফল হয়েছেন কৃষক মুসলিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে স্কোয়াস চাষে সফল হয়েছেন কৃষক মুসলিম উদ্দিন। উপজেলার কাটাছড়া ইউনিয়নে বাড়ির পাশে প্রথমবারের মতো পরীক্ষামূলক ১০ শতক জমিতে স্কোয়াস চাষ করেছেন তিনি। দু’একদিন পর পর জমি থেকে ফলন তুলে স্থানীয় বাজারে বিক্রি করছেন। অনেকে এসে জমি থেকে কিনে নিয়ে যাচ্ছেন।

মুসলিম উদ্দিন মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের পূর্ব কাটাছড়া গ্রামের মরহুম মৌলভী মাঈন উদ্দিনের ছেলে। এইচএসসি পাস করার পর তিনি কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

সরেজমিনে জানা গেছে, ১০ শতক জমিতে আবাদকৃত স্কোয়াস গাছে ফলন এসেছে। প্রতি পিস ফলনের ওজন ৫০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। দুজন শ্রমিক নিয়ে জমিতে পরিচর্যা করছেন তিনি।

পাশের জমিতে চাষ করেছেন টমেটো, কাঁচা মরিচ, ফুলকপি, বাঁধাকপি ও বেগুনসহ নানা ধরনের শীতকালীন সবজি।

কৃষক মুসলিম উদ্দিন বলেন, ‘৬ বছর ধরে কৃষি কাজ করছি। কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছি। এবার প্রথমবারের মতো ১০ শতক জমিতে পরীক্ষামূলক স্কোয়াস চাষ করেছি। মিঠাছড়া বাজার থেকে ১৮০ পিস বীজ নিয়ে বপন করেছি। প্রথমবারই সফল হয়েছি। জমিতে আগে থেকে মালচিং করা ছিল। তাই তেমন খরচ হয়নি। মাত্র ৩ হাজার টাকা খরচ হয়েছে। এরই মধ্যে ২৫ হাজার টাকা বিক্রি করেছি। আরও ৪০ হাজার টাকা বিক্রি করতে পারবো।’

আরো পড়ুন: এক বছরে ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদনের রেকর্ড

তিনি বলেন, ‘একটি গাছে ১০-২০ কেজি পর্যন্ত ফলন হয়। ঢাকার কয়েকটি সুপার শপের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আগামীতে আমার কাছ থেকে স্কোয়াস কিনে নেবেন। তাই আগামীতে সিদ্ধান্ত নিয়েছি চাষের পরিধি আরও বাড়াবো। এছাড়া ৬ বছর ধরে আগাম সবজি চাষ করে যাচ্ছি।

এসি/ আই. কে. জে/ 

স্কোয়াস চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250