শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে মাদরাসার ভিডিওটি ‘যেমন খুশি তেমন সাজো’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৪

#

সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোরের একটি মাদরাসার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, দুই জন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে গার্ডের মতো দাঁড়িয়ে আছেন। মাঝে দাঁড়িয়ে মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। জানা গেছে, ভিডিওটি ‘যেমন খুশি তেমন সাজো’ একটি অনুষ্ঠানের।

বুধবার (১৮ই ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে যশোর সদর থানার রামনগর ইউনিয়নের রাজার হাটে অবস্থিত জামিয়া ইসলামিয়া মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসার শিক্ষা সচিব মাকফুর রহমান বলেন, ‘প্রতিবছর মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের পুরস্কৃত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৭ই ডিসেম্বর এই মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্ররা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করে দেখায়। এ ছাড়া উপস্থিত বক্তৃতা, হামদ, নাত ও গজল পরিবেশন করা হয়।’

শিক্ষার্থীদের হাতে থাকা অস্ত্রগুলো কাঠ, শোলা ইত্যাদি দিয়ে তৈরি বলেও জানান তিনি।

এ বিষয়ে মাদরাসার প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন, ‘বিষয়টি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়নি। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য এমন আয়োজন করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘ভিডিওটি দেখেছি। এটি মাদরাসার ছাত্রদের প্রতিযোগিতার একটি অংশ। তারা অভিনয়ের অংশ হিসেবে ডামি অস্ত্র ব্যবহার করেছে।’

ওআ/ আই. কে. জে/


ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250