সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

বিয়ে নয়, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে মুখোরোচক বিষয়। তারকারাও তাদের ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়ে নানা রকম মতাদর্শ লালন করে আলোচনায় থাকেন। 

দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসান এমন একজন অভিনেত্রী যিনি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেসব প্রকাশ্যে আসতেই হয়েছে হইচই। সম্প্রতি তিনি আবারও সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।

পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে শ্রুতি হাসান বিয়ে নিয়ে বলেছেন, তিনি বিয়ের চেয়ে সম্পর্কে থাকাতেই বেশি পছন্দ করেন।

তবে তিনি এটাও বলেন, তার ঘোষণাটি বদলেও যেতে পারে। কারণ জীবন সবসময়ই পরিবর্তনশীল এবং অনিশ্চিত।

আরও পড়ুন: ২০২৪ সালে দুনিয়া মাতনো ভারতীয় পাঁচ নায়িকা

শ্রুতি বলেন, ‘আমি জানি না কখন কী হবে। তবে আমি সম্পর্ক ভালোবাসি, আমি রোমান্স ভালোবাসি। আমি যাকে পছন্দ করি তাকে মনের গভীরে স্থান দিতে ভালোবাসি। বিয়ে করতে চাই না। তবে এমন নয় যে কখনও হবে না। যদি তেমন কেউ আসে যে অমূল্য রত্নের মতো আর আমার গুরুত্ব দেন, যত্ন নেন তবে যে কোনোকিছুই হতে পারে।’

তিনি আরও বলেন, তার চারপাশে এমন অনেক সফল, সুখী এবং সুন্দর বিয়ে দেখেছেন তিনি। বন্ধুদের মধ্যে অনেকেই বিয়ে করে সুখী হয়েছেন। তবে তারা শ্রুতিকে বিয়ের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারেননি।

শ্রুতি হাসান বর্তমানে ‘কুলি’ এবং ‘সালার ২’ ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন।

এসি/ আই.কে.জে/


নায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250