বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

দক্ষিণ আফ্রিকা থেকে শ্বেতাঙ্গ শরণার্থী নেওয়া শুরু করছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থীদের গ্রহণ করতে যাচ্ছে। আজ শুক্রবার (১০ই মে) নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বরাতে এবং হাতে আসা নথির ভিত্তিতে পত্রিকাটি এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভার্জিনিয়ার ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করছে। এ অনুষ্ঠানে শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের আগমন উদ্‌যাপন করা হবে। তারা দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ আফ্রিকান জাতিগোষ্ঠীর সদস্য।

এ বিষয়ে জানতে হোয়াইট হাউস ও স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) সঙ্গে রয়টার্সের তরফে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রশাসন প্রাথমিকভাবে গত সোমবার আফ্রিকানদের স্বাগত জানানোর পরিকল্পনা করেছে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এ তারিখ পরিবর্তন হতে পারে। কারণ, শরণার্থীরা কখন এসে পৌঁছাবেন, তা ফ্লাইটের সময়সূচি ও শরণার্থী দলের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার ওপর নির্ভর করছে।

গত ৭ই ফেব্রুয়ারি এক নির্বাহী আদেশে আমেরিকায় আফ্রিকার শরণার্থীদের পুনর্বাসনের নির্দেশ দেন ট্রাম্প। আদেশে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় মূলত ডাচ বংশোদ্ভূত আফ্রিকানরা ‘অন্যায় জাতিগত বৈষম্যের শিকার’ হচ্ছেন।

এইচ.এস/

শরণার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250