শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সমঝোতার জন্য আন্তর্জাতিক ‘হস্তক্ষেপ’ চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে সমঝোতার জন্য বৈশ্বিক শক্তিগুলোর ‘হস্তক্ষেপ’ চেয়েছে পাকিস্তান। আজ রোববার (৮ই জুন) পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক দল লন্ডনে পৌঁছেছে। সেখানে ভারতের সঙ্গে চলমান ইস্যুতে, বিশেষত—সিন্ধু পানি চুক্তি ও সীমান্তে উত্তেজনা নিরসনে প্রতিনিধিদলটি তাদের অবস্থান তুলে ধরবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে চলতি মাসের শুরুতে পাকিস্তানের কিছু কূটনৈতিক আমেরিকা সফরে গিয়েছিলেন। এ সফরের উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা এবং নয়াদিল্লির ক্রমবর্ধমান লবিংয়ের মোকাবিলা করা। সেই সফরের অংশ হিসেবেই দলটি আজ রোববার (৮ই জুন) লন্ডন পৌঁছেছে এবং এরপর ব্রাসেলসেও যাবে।

পাকিস্তানের এ প্রতিনিধিদলে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, হিনা রাব্বানি খার ও খুররম দস্তগির; সিনেটর শেরি রেহমান, মুসাদিক মালিক, ফয়সাল সুবজওয়ারি এবং বুশরা আনজুম বাট। এ ছাড়া রয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব জলিল আব্বাস জিলানি ও তেহমিনা জানজুয়া।

ব্রিটেনে পৌঁছানোর পর জিও নিউজকে খুররম দস্তগির বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। আমাদের লক্ষ্যও ছিল এটাই। আমেরিকাকে বোঝানো যে ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় তাদের হস্তক্ষেপ প্রয়োজন। আমরা আমাদের এ উদ্দেশ্য সফল করেছি।’

এইচ.এস/

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250