বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি *** নেপাল-তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত ২৭০ ছাড়াল *** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সদস্যরা একদিনের বেতনের অর্থ দে‌বেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বন্যার্তদের সহযোগিতায় বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএস) সদস্যরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ‌সের ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন।

‌রোববার (২৫শে আগস্ট) বিএফএসের এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইজিএম) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, বিএফএসের গঠনগত সংস্কারমূলক প্রস্তাবনা নিয়ে আলোচনার জন্য এই ইজিএমের আয়োজন করা হয়। অনলাইন প্ল্যাটফর্মে অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পররাষ্ট্র সচিব ও অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক, বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং অন্যান্য সদস্যরা জুম প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন।

সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা ও আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার খরচ বহনের জন্য বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি চেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে, যা অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যের কাছ থেকে তার মাসিক বেতনের ২.৫ শতাংশ সমপরিমাণ অর্থ। 

আরও পড়ুন: বিকেলে জন্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে ঢাকায় বন্ধ থাকবে যেসব সড়ক

এসি/ আই.কে.জে/

বেতন বিএফএস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250