বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

হংকং ম্যাচে ড্র করে সুখবর পেল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হংকংয়ের বিপক্ষে হারতে বসা ম্যাচে শেষের দিকের গোলে পয়েন্ট ভাগ করে বাংলাদেশ। উত্তর পূর্ব এশিয়ার দেশটির বিপক্ষে পয়েন্ট ভাগ করে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে হ্যাভিয়ের কাবরেরার দল।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রকাশিত সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশের সংগ্রহ ৮৯৪ রেটিং পয়েন্ট। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে অন্তিম মুহূর্তে গোল হজম করে ৪–৩ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

ফিরতি পর্বে হংকংয়ের কাইতাক স্টেডিয়ামেও হারের শঙ্কায় ছিলে তারা। ম্যাচের ৩৫ মিনিটে অধিনায়ক ম্যাট ওর গোলে লিড নেন স্বাগতিকরা। সে গোলের ওপর দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল হংকং।

বাংলাদেশের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন বুনছিল তারা। কিন্তু পরের মিনিটেই তাদের স্বপ্ন ধুলিস্যাৎ করে দেন রাকিব। ফাহামিদুল ইসলামের হেড ক্রস থেকে বল পেয়ে হংকংয়ের জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্রতিপক্ষের ভরা গ্যালারি এবং অচেনা কন্ডিশনের সামনে এই ড্র’টাই যেন বাংলাদেশের জন্য জয় সমতুল্য।

বাংলাদেশ ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250