রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

বিপিএলে আজ শনিবার (৩রা জানুয়ারি) নেই কোনো ম্যাচ। বিরতির দিনটা ক্রিকেটাররা ফুরফুরে মেজাজেই কাটাতে চাইবেন। তবে মোস্তাফিজুর রহমানের জন্য দিনটি হতাশার। রাজনৈতিক মারপ্যাচের কারণে আইপিএল খেলা হচ্ছে না বাঁহাতি এই পেসারের। আজই এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

গত ১৬ই ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামে মোস্তাফিজকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপির চড়ামূল্যে তাকে কিনে নেয় কলকাতা। এরপর রাজনৈতিক নেতাকর্মীদের রোষানলে পড়ে তারা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপের মুখে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এমন খবরের প্রতিক্রিয়ায় মোস্তাফিজ গণমাধ্যমে বলেন, ‘ছেড়ে দিলে কী আর করার।’ মৃদুভাষী স্বভাবের বাঁহাতি এই পেসার আর কোনো মন্তব্য করতে চাননি।

বল হাতে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজ। আইপিএলে অবশ্য ২০১৬ সাল থেকেই নিয়মিত খেলে আসছেন। তবে কখনো এত চড়া মূল্যে বিক্রি হননি। আইএল টি-টোয়েন্টিতে সম্প্রতি ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন এই পেসার। বিপিএলেও ধরে রেখেছেন সেই ধারা। ৩ ম্যাচে তার শিকার ৬ উইকেট। গতকাল সিলেট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ৩ উইকেট নিয়েছেন ২৪ রান দিয়ে।

মোস্তাফিজের এমন দুঃসময়ে তার পাশে রয়েছে রংপুর রাইডার্স। এক ফেসবুক পোস্টে তারা জানায়, ‘সুযোগ কেড়ে নেওয়া যায়, তবে সম্মান মাঠেই অর্জন করতে হয়।’

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250