বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি

ঈদের তারিখ ঘোষণা করলো কাজাখস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

এক মাস আগেই পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছেন মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। সঙ্গে ঈদুল ফিতরের তারিখও জানিয়েছে তারা।

দেশটির ‘মুসলিম প্রশাসন’ জানিয়েছে, আগামী ১লা মার্চ ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হবে। অপরদিকে ঈদুল ফিতর পালিত হবে ৩০শে মার্চ। আর লাইলাতুল কদর পালিত হবে ২৬ থেকে ২৭শে মার্চ রাতে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হিজরি আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ‘মুসলিম প্রশাসন’ রমজান ও ঈদের তারিখ ঘোষণা করেছে।

রমজান ও ঈদুল ফিতর ছাড়াও ঈদুল আজহারও সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিম প্রশাসন। তারা বলেছে, কাজাখস্তানে আগামী ৬, ৭ ও ৮ই জুন ঈদুল আজহা উদযাপিত হবে। 

এদিকে বিশ্বের বেশিরভাগ দেশে এখনো খালি চোখে চাঁদ দেখে রমজান ও দুই ঈদের তারিখ নির্ধারণ করা হয়। ইসলামের আতুরঘর সৌদি আরবেও এখনো খালি চোখে চাঁদ দেখাকেই প্রাধান্য দেওয়া হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ও জ্যোতির্বিদ্যা কেন্দ্র থাকলেও দেশটি খালি চোখে চাঁদ দেখাকে প্রাধান্য দিয়ে থাকে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১লা মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র গত ২৮শে জানুয়ারি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্য জানায়। তারা বলে, যেহেতু শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধান করা হয়; সে হিসেবে আগামী ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রজমানের চাঁদের সন্ধান করা হবে। গবেষকরা বলছেন, ওইদিন রাতেই রমজানের চাঁদ দেখা যাবে এবং আগামী ১লা মার্চ থেকে ওই অঞ্চলে শুরু হবে পবিত্র মাস।

সূত্র: আজাত্তাক রায়হি

ওআ/কেবি

ঈদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250