শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইসেন্স ছিল না টুপটুপ রিসোর্টের, ৪ মাস আগে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস *** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা

তিন পার্বত্য জেলায় কফি অঞ্চল গড়তে চান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

কাজুবাদাম ও কফি চাষকে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেছেন, ‘সিলেটকে আমরা যেভাবে চায়ের জন্য বিখ্যাত বলি, সিলেটের নাম শুনলে মনে হয় যেন চায়ের দেশ। আমরা চাই যে, এখানে কফির দেশ যেন হয়। তিন পার্বত্য জেলা মিলে আমরা একটি কফি অঞ্চল যেন বানাতে পারি।’

আজ শুক্রবার (২৫শে এপ্রিল) রাঙামাটিতে আয়োজিত একটি সেমিনারে এসব কথা বলেন তিনি। বেলা ১১টার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও বৌদ্ধ সংস্কৃতি বিকাশে করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। মোনঘরের ব্যবস্থাপনায় সেমিনারের আয়োজন করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে দিয়ে কাজুবাদাম ও কফির চাষ ছড়িয়ে দেওয়ার কাজটি করানোর চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। প্রতিষ্ঠানটি চাষাবাদ ছড়িয়ে দেওয়ার কাজটি করতে না পারলে পরে কৃষি বিভাগকে দিয়ে করানো হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের মাধ্যমে পার্বত্য এলাকার মানুষের যে ক্ষতি হয়েছে, তা ভুলে গিয়ে সম্ভাবনাময় কাপ্তাই হ্রদকে কাজে লাগাতে হবে। কাপ্তাই হ্রদে মাছ চাষে অপার সম্ভাবনা রয়েছে।

এইচ.এস/

উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250