সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ২৭শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে এই অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

একজন কর্মকর্তা বলেন, কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ সাতজন সচিব থাকবেন। এ ছাড়া আন্দোলনরত কর্মচারীদের তিনজন প্রতিনিধিকে কমিটিতে রাখা হবে।

একটি সূত্র জানিয়েছে, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন, অর্থ, স্বরাষ্ট্র ও ভূমি সচিবদের কমিটিতে রাখা হবে।

সূত্র জানায়, সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে আজ মঙ্গলবার (২৭শে মে) সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।

এ দিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ আন্দোলনরত কর্মচারী নেতাদের আজ বেলা ২টায় বৈঠকে ডেকেছেন।

এইচ.এস/

কমিটি গঠন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250